ads
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান মাতুব্বর কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৩৩ বার পঠিত

ফরিদপুরের আলোচিত সহিংস তাণ্ডবের মামলায় সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মাতুব্বরকে (৪৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তরুণ বাছাড় এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, আসামি মো. আসাদুজ্জামান মাতুব্বর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এসময় বিচারক তরুণ বাছাড় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে ফরিদপুর কোর্ট পুলিশের জিআরও শ্যামল মিত্র জাগো নিউজকে বলেন, ২০২১ সালের ৫ এপ্রিল সালথার সহিংস তাণ্ডবের ঘটনায় করা মামলার চার্জশিটভুক্ত আসামি মো. আসাদুজ্জামান। এ মামলায় তিনি আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। জামিন শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।

গত ২০২১ সালের ৫ এপ্রিল ফরিদপুরের সালথায় করোনা মোকাবিলায় লকডাউন কার্যকরকে কেন্দ্র করে সন্ধ্যায় সহিংসতায় উপজেলা পরিষদ, থানা, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন, উপজেলা কৃষি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় পুলিশ সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামানসহ ৪৮৮ জনকে অভিযুক্ত করে ফরিদপুরের আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। এ মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার (১৭ আগস্ট) ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। পরে আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102