ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সালথা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩১ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায় মোহন কুমার রায়কে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই রাতেই তাকে ফরিদপুরের সালথা থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব-৮।

মামলা সূত্রে জানা যায়, ১০ মার্চ সালথায় কলেজছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মেয়ের বাবা, চাচা ও চাচাতো ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহন কুমার রায়ের বিরুদ্ধে। ঘটনার পর ২৪ ঘণ্টার মধ্যে বিচার না পেলে আত্মহত্যার হুমকি দেন ওই কলেজছাত্রী।

১৩ মার্চ বিকেলে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ নেতা রায়মোহন কুমারের বিচার দাবি জানায় কলেজছাত্রীর পরিবার। ওই দিন জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সাদিক জাগো নিউজকে বলেন, ছাত্রলীগ নেতা রায়মোহন কুমার রায়ের সঙ্গে স্থানীয় একটি মেয়ের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। দুমাস ধরে তাদের বিচ্ছেদ ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ১০ মার্চ দুই পরিবারের লোকজন এবং স্থানীয়ভাবে সালিশি বৈঠক হয়। সেই সালিশে উভয়ের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা সালথা থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় রায়মোহন কুমারকে গ্রেফতার করে র‌্যাব-৮। পরে সালথা থানা পুলিশের কাছে রায়মোহন কুমার রায়কে হস্তান্তর করে র‌্যাব। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102