ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সালমান খানকে আদালতে হাজিরার নির্দেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৫৫ বার পঠিত

বিরল প্রজাতির হরিণ হত্যা মামলা বলিউড অভিনেতা সালমান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত শনিবার শুনানির জন্য আদালতে হাজির হওয়ার কথা ছিল কিন্তু উপস্থিত হননি তিনি। ফলে ৬ ফেব্রুয়ারি সালমানকে আবারও আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

১৯৯৮ সালে যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। শুটিং চলাকালে নিজেই গাড়ি চালিয়ে শিকারে বেরিয়েছিলেন সালমান। সেই গাড়িতে ছিলেন টাবু, সাইফ, সোনালি বেন্দ্রেরাও। গাড়ির মধ্যে থেকেই গুলি করে হরিণ হত্যা করেন সালমান। গুলির আওয়াজ শুনে দৌঁড়ে এসেছিলেন স্থানীয় বাসিন্দারা।

বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা বন্যপ্রাণী আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এরপর সালমানের বিরুদ্ধে অস্ত্র আইন ও কৃষ্ণসার হরিণ হত্যার মামলা হয়। এই মামলায় পাঁচ বছর কারাদণ্ড হয় সালমানের। ২০১৮ সালে যোধপুর দায়েরা আদালত ব্যক্তিগত ৫০ হাজার টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেন। তারপর থেকে জামিনেই তিনি জেলের বাইরে আছেন সাল্লু ভাই।

তার সাজাকে চ্যালেঞ্জ করে আবেদনের প্রেক্ষিতেই যোধপুরের নগর দায়েরা আদালতে শনিবার হাজির হওয়ার কথা ছিল সালমানের। কিন্তু মহামারির কারণে তিনি আদালতে যেতে পারবেন না বলে জানিয়ে দেন সালমানের আইনজীবী নিশান্ত বোরা। ফলে নতুন শুনানির তারিখ ঘোষণা করেন আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102