ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সালমান খানকে হত্যার দায়িত্বে ছিল কিশোর, গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৪৯ বার পঠিত

মোহালিতে পাঞ্জাব পুলিশ সদরদপ্তরে গ্রেনেড (আরপিজি) হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ দুজনের মধ্যে একজন কিশোর রয়েছে। বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার দায়িত্বেও ছিল সে। দিল্লি পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, ওই কিশোর ছাড়া আরশদীপ সিং নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।

পুলিশের মতে, দীপক সুরকপুর (বর্তমানে পলাতক) এবং মনু ডাগরের (কারাগারে) মাধ্যমে সেই কিশোরকে সালমানকে হত্যার দায়িত্ব দেয় লরেন্স বিষ্ণোই ও জগ্গু ভগবানপুরিয়া চক্র।

জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে কিশোর স্বীকার করেছে, সুরখপুর, ডাগর ও তাকে সালমানকে হত্যার কাজ দেন বিষ্ণোই। তবে পরে সালমানের পরিবর্তে গ্যাংস্টার রানা কান্দোওয়ালিয়া তাদের প্রাথমিক টার্গেটে পরিণত হন।

২০২১ সালের জুনে এক চিঠিতে সালমান ও তার বাবা সেলিম খানকে মৃত্যুর হুমকি দেয়া হয়। এর আগে ২৯ মে পাঞ্জাবের মানসায় পাঞ্জাবি গায়ক এবং কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা হত্যার শিকার হন।

চিঠিতে বলা হয়, তোমারও মুসেওয়ালার মতো পরিণতি হবে। পরিপ্রেক্ষিতে ৬ জুন সালমানের নিরাপত্তা বাড়ানো হয়। একপর্যায়ে আত্মরক্ষার্থে অস্ত্র কেনেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102