ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সালাম না দেওয়ায় কিশোর হাসানকে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

সালাম না দেওয়ায় রাজধানীর মুগদার মান্ডায় কিশোর হাসান মিয়াকে (১৬) খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সাত কিশোরকে গ্রেফতার করেছে। গ্রেফতার সবাই সংঘবদ্ধ কিশোর অপরাধী দলে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে ডিবি’র (মতিঝিল) এডিসি শাহিদুর রহমান জানান, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে হাসান মিয়াকে খুন করা হয়। তিনি বলেন, খুবই তুচ্ছ ঘটনায় এ খুনের ঘটনা। সালাম না দেওয়ায় এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে।

গ্রেফতার সবারই বয়স ১৬-১৭ বছরের মধ্যে। ঘটনার পরপরই এক কিশোরকে আটক করেছিল থানা পুলিশ।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে হাসান মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সে একটি প্রিন্টিং প্রেসে কাজ করত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102