ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাহিনুদ্দিন হত্যার ভিডিও যতন সাহার বলে অপপ্রচার: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩২ বার পঠিত

পল্লবীর সাহিনুদ্দিন হত্যার ভিডিও নোয়াখালীর যতন সাহার বলে অপপ্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, এর সঙ্গে জড়িতদের শিগগিরই খুঁজে বের করা হবে। তারা কেন এসব করছে তার জবাব আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দিতে হবে।

মঙ্গলবার দুপুরে ‘র‌্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

গত ১৬ মে রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দিন (৩৩) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটিকে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে চালানো হচ্ছে।

কুমিল্লার ঘটনা প্রসঙ্গে আসাদুজ্জামান খাঁন বলেন, কুমিল্লার মণ্ডপে যিনি ঘটনাটি ঘটিয়েছেন, যে ঘটনার কারণে এতকিছু, তাকে আমরা শিগগিরই ধরে ফেলব। তিনি বারবার স্থান পরিবর্তন করছেন, তাই ধরা পড়ছেন না। তবে দ্রুতই তাকে গ্রেফতার করা হবে। কেন তিনি এই কাজ করলেন, আমরা তা জানব, আপনাদেরও জানাব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102