ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাড়ে চার মাস বন্ধ থাকার পর খুলছে জাতীয় চিড়িয়াখানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩১ বার পঠিত

প্রায় সাড়ে চার মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। আগামী ১৯ আগস্ট বৃহস্পতিবার থেকে বিনোদনকেন্দ্রটি খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিড়িয়াখানার কিউরেটর ডা. আব্দুল লতিফ।

সোমবার ডা. আব্দুল লতিফ ঢাকা টাইমসকে বলেন, ‘১৯ আগস্ট সব বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার জন্য সরকারের একটা নির্দেশনা আছে। পাশাপাশি চিড়িয়াখানা খুলে দেওয়ার চিন্তা-ভাবনাও আছে। চিড়িয়াখানা খোলার জন্য প্রাণিসম্পদ মন্ত্রনালয় থেকে একটা চিঠি দেওয়ার কথা। তবে সেই চিঠি আমরা এখনো পাইনি। যদিও ১৯ আগস্ট থেকে খোলার প্রস্তুতি আমরা নিচ্ছি। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই আমরা খুলে দেব।’

এর আগে ২০২০ সালে আট মাস বন্ধ থাকার পর নভেম্বরের ১ তারিখ খুলে দেওয়া হয় চিড়িয়াখানা। চলতি বছর করোনার প্রকোপ বাড়লে গত ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় চিড়িয়াখানা।

করোনাকালে দর্শনার্থীর চাপ না থাকায় প্রাণীগুলো নিজস্ব পরিবেশ ফিরে পেয়েছে। প্রজননও ভালো হয়েছে। এজন্য কিছু প্রাণী বিক্রির কথা জানিয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

এদিকে গত সোমবার (৯ আগস্ট) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে টিকিট ছাড়া চিড়িয়াখানায় ঢুকলে দুই মাসের জেল ও এক হাজার টাকা জরিমানার বিধান রেখে বাংলাদেশ চিড়িয়াখানা আইন, ২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102