ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সায়মা ওয়াজেদের ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন বাইডেন : পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদের ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (৯ সেপ্টেম্বর) জি-২০ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেন সায়মা ওয়াজেদ। তাদের কথোপকথনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, সায়মা ওয়াজেদ অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে কাজ করেন শুনে জো বাইডেন অনেক প্রশংসা করেছেন। পরে যোগাযোগের জন্য তার ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন জো বাইডেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) সায়মা ওয়াজেদ লিখেছেন, ‘নয়াদিল্লিতে জি-২০ সামিটে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চমৎকার আলাপ হয়েছে। আমি তার সঙ্গে সার্বিক জনস্বাস্থ্যের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্য পরিষেবার গুরুত্ব এবং শিক্ষাব্যবস্থায় স্কুল মনোবিজ্ঞানীর বিষয় নিয়ে কথা বলেছি।’

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের উপদেষ্টা জিয়া উদ্দিন মোবাইল বের করছিলেন ছবি তোলার জন্য। তখন জো বাইডেন তার কাছ থেকে মোবাইল নিয়ে বলেন, আমি ছবি তুলি। তারপরে তিনি প্রধানমন্ত্রী এবং তার কন্যাকে নিয়ে সেলফি তুলেন।

বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী
উল্লেখ্য, ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে জি-২০ সম্মেলনের আনুষ্ঠানিকতা। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে সম্মেলনস্থল ‘ভারত মান্দাপাতামে’ এ সম্মেলন শুরু হয়। দুই দিনব্যাপী এ সম্মেলন চলবে রোববার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত। বিশ্বের ২০ শীর্ষ অর্থনৈতিক দেশের জোট জি-২০ এর সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102