ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিংড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ গ্রেপ্তার ৬

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

নাটোরের সিংড়ায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে স্বামী বুদ্দু মোল্লাসহ অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলার চৌগ্রাম ও ডাহিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী গৃহবধূর স্বামী বুদ্দু মোল্লা (৩৮) ছাড়াও গ্রেপ্তার বাকি পাঁচ অভিযুক্ত হলেন- উপজেলার চৌগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল আলী মণ্ডল, একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ গোপাল চন্দ্র সরকার (২২), চৌগ্রামের শিপন আলীর ছেলে রাকিব আলী (২২), মৃত মুকুল হোসেনের ছেলে আব্দুল মমিন (২২) ও ডাহিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪২)।

সিংড়া থানার কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আকবর আলী বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ওই গৃহবধূকে তার স্বামী বুদ্দু মোল্লা ও প্রতিবেশী শহিদুল ইসলামের সহযোগিতায় গ্রাম পুলিশ গোপাল চন্দ্র সরকার এবং রুহুলের পাহারায় ধর্ষণ করে রাকিব আলী নামে এক যুবক।

পরে সেখান থেকে ওই গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে চৌগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে মাহিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে রাতভর গণধর্ষণ করে যুবদল নেতা নাজমুল আলী মণ্ডল, তার আপন ছোট ভাই সাদ্দাম মণ্ডল ও আব্দুল মমিন।

পরবর্তীতে এই ঘটনায় ৮ জনের বিরুদ্ধে এজাহার দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী গৃহবধূর স্বামীসহ ৬ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102