ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিংড়ায় ইউপি চেয়ারম্যান ভোলা সাময়িক বরখাস্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩৫ বার পঠিত

নাটোরের সিংড়ার চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম ভোলাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

একই সঙ্গে তাকে চেয়ারম্যান পদ হতে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না মর্মে ১০ দিনের মধ্যে কারণ জানতে চাওয়া হয়েছে।

উল্লেখ্য, এ বছরের ১ জানুয়ারি উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মতিয়ার রহমান মিলনকে মারধরের মামলায় গ্রেফতার হন চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিংড়া থানায় দায়েরকৃত মামলা নং ০২, তারিখ ০১.০১.২০২০ বিজ্ঞ আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী উল্লিখিত ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা জানান, এ ঘটনায় আমি জড়িত নই।

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু জানান, এ বিষয়ে আমি এখনো কোনো চিঠি পাইনি। তবে চিঠি ইস্যু হয়েছে। স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102