ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিংড়ায় কৃষকের ধান কেটে মাড়াই করে দিলো ছাত্রলীগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

নাটোর জেলা প্রতিনিধিঃ বোরো ধান কাটা মৌসুমে শ্রমিক সংকট থাকায় নাটোরের সিংড়ার চলনবিলের ৫ জন প্রান্তিক কৃষকের ৪ বিঘা জমির ধান কেঁটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর আহবানে সারা দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনায় মাঠ থেকে কৃষকের ধান কেঁটে ঘরে তুলে দেয় ছাত্রলীগ নেতা-কর্মীরা। শনিবার (১লা মে) সকালে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল এর নেতৃত্বে ৫৪ জন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা স্বেচ্ছায় চলনবিলের সোহাগবাড়ী ও চকসিংড়া গ্রামের আলেয়া, ওমর ফারুক, মাহমুদুল ও মহিদুলসহ ৫ জন ক্ষৃদ্র ও প্রান্তিক কৃষকের ধান কেঁটে দেয়। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা সে সব ধান কৃষকের বাড়িতে নিয়ে গিয়ে মাড়াই করে দেয়। এতে করে খুশি ৫ জন প্রান্তিক কৃষক।
কৃষকরা জানান, অল্প জমি হওয়ার কারণে ধান কাঁটতে শ্রমিক পাওয়া যাচ্ছিল না। বিষয়টি কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের জানানো হলে তারা ধান কেটে দেয়।

সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল বলেন, বিগত দিনের বন্যা ও করোনায় মানুষের বিপদে-আপদে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন চলনবিলে অল্প জমি হলেই শ্রমিকরা ধান কাটতে চায় না। তাই প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে চলনবিলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছে কলেজ ছাত্রলীগ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102