ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিংড়ায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ২৭ বার পঠিত

নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় গুরনই নদীতে ঝাঁপ দেয়ার ৫ ঘন্টা পর এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে সিংড়া উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে গুরনই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে অজ্ঞাত ঐ ব্যক্তি হঠাৎ করে পাঙ্গাশিয়া গ্রামে আসে এবং গুরনই নদীতে ঝাঁপ দেয়। এলাকাবাসী বাঁচাতে গেলে নদীতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল মৃধা জানান, অপরিচিত ব্যক্তি নদীতে ঝাঁপ দিলে এলাকাবাসী বাঁচানোর চেষ্টা করেও পারেনি। পরে তার লাশ উদ্ধার করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, লাশ উদ্ধারের বিষয়টি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন ও খোঁজ নিয়ে জানাতে পারবো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102