নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলার ইটালী গ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে কৃষক নায়েব আলী (৫০) নিহত।
সে একই ইউনিয়নের দেওগাছা গ্রামের আফাজ ওরফে লাদু মোল্লার পুত্র। মঙ্গলবার রাত ৮.৪৫ মিনিটে ইটালী বাজারের আগে ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ইটালী বাজারের নিকটে একটি মাদ্রাসার পাশে দুদিন আগে একটি ট্রাক উল্টে যায়। আজ রাতে ট্রাকটি অপর একটি ট্রাক রশি বেঁধে তুলে নিয়ে যাবার পথে ব্রীজের নিকট পৌছালে রশি ছিড়ে ট্রাকটির পিছনে থাকা মটরসাইকেল আরোহী নায়েব আলীকে চাপা দেয় এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু ঘটে।
ইটালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম জানান, ঠিকাদার খোকন মির্জা নামে একজন ঐ রাস্তার কাজ পায়। রাস্তাটি দীর্ঘদিন থেকে কাজ না হওয়ায় ছোটখাট ঘটনা ঘটে আসছে। আজ বড় ধরনের ঘটনা ঘটে গেল। এজন্য তিনি ঠিকাদার প্রতিষ্ঠানকে দোষারোপ করেন।