ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিএনজিতে গায়ের ওপর হাত রাখায় যাত্রীকে পেটালেন তরুণী, ভিডিও ভাইরাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

বরিশালে সিএনজিচালিত অটোরিকশার মধ্যে উত্ত্যক্ত করার অভিযোগে এক ব্যক্তিতে মারধর করেছেন এক তরুণী। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রোববার (০৬ ডিসেম্বর) দুপুরের দিকে নগরীর নথুল্লাবাদ সদর রোডে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

ওই তরুণী নিজের ফেসবুক আইডিতে পুরো ঘটনার বিবরণসহ একটি ভিডিও পোস্ট করেন।

পোস্টে ওই তরুণী জানান, রোববার বরিশাল নগরীর নথুল্লাবাদ থেকে সিএনজিযোগে বিবিরপুকুর পাড় যাচ্ছিলেন তিনি। সিএনজির মধ্যে এক মধ্যবয়সী ব্যক্তি তার পাশে এসে বসেন। তরুণী তার থেকে দূরত্ব বজায় রাখতে যতই সরে বসেন, ততই ওই ব্যক্তি তার উপর চাড়াও হন। এক পর্যায়ে গায়ে হাত দিয়ে উত্ত্যক্ত করতে শুরু করেন বলে অভিযোগ ওই তরুণীর।

তার দাবি, হাতে নাতে ধরার জন্য বিষয়টি মুঠোফোনে ভিডিও করতে শুরু করেন তিনি।

ভিডিওতে দেখা যায়, অটোরিকশাটির পেছনে সিটে ওই তরুণী এবং অভিযুক্ত ব্যক্তিসহ মোট তিনজন যাত্রী বসেছিলেন। তরুণী ছিলেন ডানপাশের সিটে। তার পাশে বসা ওই ব্যক্তির ডান হাতের কনুই তরুণীর উরুর উপরে ছিলো। তবে তিনি উদ্দেশ্যমূলকভাবে হাতটি ওভাবে রেখেছিলেন নাকি স্বাভাবিকভাবে চলে গিয়েছিলো, ভিডিওতে তা স্পষ্ট নয়।

নগরীর সদর রোডে আসার সাথে সাথেই ওই মধ্যবয়সী ব্যক্তির ওপর চড়াও হন তরুণী। তাকে সিনএজি থেকে নামিয়ে মারধর এবং গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে পায়ে ধরে ক্ষমা চাইতে বলেন। ওই ব্যক্তি পা ছুঁয়ে ক্ষমাও চান।

ভিডিও দেখে অনেকেই তরুণীকে সাধুবাদ জানিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন, ভাইরাল হওয়ার জন্য লোকটাকে ফাঁসিয়েছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102