ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিঙ্গাপুরকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৫১ বার পঠিত

সিঙ্গাপুরের জিলান বাসার স্টেডিয়ামে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। রোববার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় ছোটনের শিষ্যরা। এই জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই সিঙ্গাপুরের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। মাঝেমধ্যে স্বাগতিকরা কিছু আক্রমণ করলেও সেগুলো বিপদজনক হয়ে উঠার আগেই প্রতিহত করে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ২২ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। পেনাল্টি থেকে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন প্রীতি। তুর্কমেনিস্তানের বিপক্ষেও গোলের দেখা পেয়েছিলেন এই ফরোয়ার্ড।

বিরতির আগে আরও গোল করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সহজ সুযোগ দুইটি হাতছাড়া করে ছোটনের শিষ্যরা। একটি পোস্টের বাইরে এবং অন্যটি সিঙ্গাপুরের গোলরক্ষক বরাবর মেরে নষ্ট করে মেয়েরা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই নিজের দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ।

নিখুঁত নিচু শটে লক্ষ্যভেদ করেন প্রীতি। বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে এই ফরোয়ার্ডকে গোলরক্ষক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। ম্যাচের ৬২ মিনিটে সুলতানা আক্তার জালের দেখা পেলে বাছাইয়ের প্রথম ধাপ পেরুনোর পথটা বাংলাদেশের জন্য মসৃণ হয়ে যায় আরও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102