ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

বরগুনার পাথরঘাটায় নামাজ পড়ানোর সময় সিজদারত অবস্থায় আবুল হোসেন (৫৮) নামের এক ইমামের মৃত্যু হয়েছে। শনিবার মাগরিবের সময় উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ গহরপুর গ্রামের মেহের উদ্দিন মোল্লা বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আবুল হোসেন হাওলাদার একই গ্রামের দেনছের আলী হাওলাদারের মেজো ছেলে। তিনি দীর্ঘ ২০ বছর যাবত মেহের উদ্দিন মোল্লা বাড়ি জামে মসজিদে বিনা পারিশ্রমিকে মোয়াজ্জেম ও ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

আজ সকাল দশটায় জানাজা শেষে আবুল হোসেন হাওলাদারকে পারিবারিক কবরস্থানে বাবার পাশে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার এমন মৃত্যু হওয়ায় সকলে আবেগাপ্লুত।
মসজিদের মুসল্লি আব্দুল হামিদ খান জানান, মাগরিবের আজান দিয়ে নিজেই নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলেও নামাজ আদায় করে যাচ্ছিলেন আবুল হোসেন। দ্বিতীয় রাকাতে সিজদায় গিয়ে তিনি আর উঠতে পারেননি। পরে মুনাফ নামে এক মুক্তাদি বাকি নামাজ শেষ করে তাকে মৃত অবস্থায় সিজদায় পড়ে থাকতে দেখেন।

আবুল হোসেনের ছোট ভাই নূর হোসেন হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। গত শুক্রবার তিনি ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে আসেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102