ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিজারের সময় বেরিয়ে গেল নবজাতকের নাড়িভুঁড়ি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ইউনাইটেড ক্লিনিকে এক প্রসূতি মায়ের সিজার করতে গিয়ে নবজাতকের পেট কেটে নাড়িভুঁড়ি বের করে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ জানুয়ারি) রাতে ওই নবাজতক মারা গেছে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার মাজু গ্রামের সাগর আলীর স্ত্রী রুমার প্রসব বেদনা উঠলে তাকে শুক্রবার আলমডাঙ্গার ইউনাইটেড ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে দুপুরে তার সিজার করা হয়। শিশুর বাবা সাগর আলীসহ পরিবারের অভিযোগ, প্রসূতির সিজার অপারেশন করার সময় নবজাতকের পেট কেটে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। ওই অবস্থায় ৩ ঘণ্টা অন্যত্র রেখে বাচ্চাকে মায়ের কাছে দেওয়া হয়। ভূমিষ্ঠের পর নাড়িভুঁড়ি বের হয়ে আসা নবজাতকের অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। শিশুটিকে রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় ইউনাইটেড ক্লিনিক কর্তৃপক্ষ। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাফ জানিয়ে দেন নবজাতককে বাঁচানো সম্ভব না। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে শিশুটিকে বাড়িতে নিয়ে আসা হয়। শনিবার সন্ধ্যায় শিশুটি মারা যায়।

সাগরের ফুফাতো ভাই উজ্জ্বল হোসেন জানান, ইউনাইটেড ক্লিনিকের মালিক নাজমুল হক অপারেশন করেছেন। প্রসূতিকে সিজারের পর শিশুর নাড়িভুঁড়ি বের হয়ে আসে। ডাক্তার দিয়ে অপারেশন না করার কারণে এমনটি ঘটেছে।

শিশু সম্পর্কে নাজমুল হকের স্ত্রী বলেন, জন্মের সময় ত্রুটির কারণে নাড়ি বের হয়েছে।

শিশুর বাবা সাগর আলী বলেন, জন্মের সময় কোনো ত্রুটি থাকলে তো আল্ট্রাসনোগ্রামে দেখা যেত। কিন্তু রিপোর্ট তো স্বাভাবিক ছিল। ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় এমন ঘটনা ঘটেছে।

ইউনাইটেড ক্লিনিক মালিক উপসহকারী মেডিকেল অফিসার নাজমুল হক বলেন, অপারেশন করেছেন ডাক্তার বিপাশা। জন্মের সময় ত্রুটির কারণে নাড়িভুঁড়ি বের হয়ে আসে। এটা ডাক্তারের ত্রুটি না। এখানে কারো কিছু করার নেই। বিষয়টি পোস্টমর্টেম করলেই বোঝা যাবে।

এ ঘটনায় আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মারা যাওয়া শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102