ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিটি গ্রুপের ১৮ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৪৭ বার পঠিত

ঢাকা থেকে খোয়া যাওয়া সিটি গ্রুপের এক ট্রাক তীর মার্কা সয়াবিন তেল ফরিদপুরের আলফাডাঙ্গার এক ব্যবসায়ীর মালিকানাধীন গোডাউন থেকে রোববার (১০ জানুয়ারি) বিকেলে উদ্ধার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। ট্রাক এবং তেল উদ্ধার হলেও ট্রাকের চালকের এখনো খোঁজ মেলেনি।

ঢাকা জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির সহ-সভাপতি ও মোমিন ট্রান্সপোর্টের প্রতিনিধি মাহমুদ আহমেদ জিয়া জানান, গত ৪ জানুয়ারি রাত বারোটার দিকে নারায়ণগঞ্জের রূপসীতে অবস্থিত সিটি গ্রুপের কারখানা থেকে মোমিন ট্রান্সপোর্টের মালিকানাধীন কার্গো ট্রাকে করে ১৮ লক্ষাধিক টাকার ৮৪১ কার্টুন তীর মার্কা সয়াবিন তেল সুনামগঞ্জ যাওয়ার কথা ছিল। কিন্তু যথাস্থানে না যাওয়ায় এবং ট্রাকের মালিক চালককে খুঁজে না পেয়ে ৭ জানুয়ারি তিনি তেজগাঁও শিল্প থানায় জিডি করেন। ওই দিন বিকেলে নিখোঁজ ট্রাকটি ঢাকার হেমায়েতপুরের একটি রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

এরপর গোপন সূত্রে সংবাদ পেয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বেড়িরহাট বাজারে অবস্থিত ইমরান এন্টারপ্রাইজের গোডাউন থেকে রোববার দুপুরে খোয়া যাওয়া তেল উদ্ধার করে আলফাডাঙ্গা থানা পুলিশ।

ইমরান এন্টারপ্রাইজের মালিক ইমরান হোসেন সিকদার আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের টোনাপাড়া গ্রামের আফজাল সিকদারের ছেলে। ইমরান বাংলাদেশ ব্যাংকে চাকরি করেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগের ব্যাপারে ইমরান হোসেন সিকদারকে ফোন করলে পরে কথা বলার কথা বলে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে তেল উদ্ধারকারী আলফাডাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, মাল জব্দ করে থানায় নেয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102