ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিডনিতে ভারতের বিপক্ষে বড় লিড অজিদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

সিডনিতে বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৯৪ রানের লিড নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৩৩৮ রানের জবাবে ২৪৪ রানে অলআউট হয়েছে ভারত।

দ্বিতীয় দিন শেষে ভারতের স্কোরবোর্ডে ছিলে ২ উইকেটে ৯৬ রান। দুই অপরাজিত ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে ও পূজারা তৃতীয় দিনের খেলা শুরু করেন। তবে খুব বেশি দূর এগোতে পারেনি সফরকারীরা। প্যাট কামিন্সদের দুর্দান্ত বোলিং ও নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝিতে তিন ব্যাটসম্যানের রান আউটের কারণে ২৪৪ রানেই থেমে যায় ভারতের ইনিংস।

ওপেনার শুভমান গিল ও চেতশ্বর পূজারা ৫০ রান করে করেন। রবীন্দ্র জাদেজা অপরাজিত থাকেন ২৮ রানে। রোহিত শর্মার ব্যাট থেকে আসে ২৬ আর রিশাভ পন্ত করেন ৩৬ রান। এ ছাড়া অধিনায়ক আজিঙ্কা রাহানের ব্যাট থেকে আসে ২২ রান।

অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স ৪টি ও জশ হ্যাজলউড ২টি উইকেট নেন।

চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজ ১-১ এ সমতায় আছে। অ্যাডিলেডে প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে একই ব্যবধানে জিতে সমতা ফেরায় ভারত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102