ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিত্রাংয়ের প্রভাব থেকে বিপদমুক্ত বাংলাদেশ: আবহাওয়া অধিদফতর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৩৮ বার পঠিত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব থেকে বাংলাদেশ বিপদমুক্ত বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অধিদফতরে সিত্রাং পরবর্তী পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান উপ-পরিচালক সানাউল হক মণ্ডল।

সানাউল হক বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে আমরা বিপদমুক্ত। সিত্রাংয়ের প্রভাবে সর্বোচ্চ গতিবেগ ছিল চট্টগ্রাম ও কক্সবাজারে ৭৪ কিলোমিটার। সিত্রাং শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ায় সব সমুদ্রবন্দর থেকে বিপৎসংকেত নামানো হয়েছে। এর পরিবর্তে এখন ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, এটি গতকাল রাত ৯টায় উপকূল অতিক্রম করে আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অতি দ্রুত অগ্রসর হয়ে সোমবার মধ্যরাতে ভোলার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করে। এ সময় সিত্রাং বৃষ্টি ঝরিয়ে দ্রুত দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়। তারপর এটি আরও দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, সিত্রাংয়ের প্রভাবে ভোলায় সর্বোচ্চ ৬ ফুট পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে। সারাদেশে একদিনে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪ হাজার ৭০ মিলিমিটার। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালে ৩২৪ মিলিমিটার।

#ইত্তেফাক

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102