ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিনেমা ছেড়ে আমেরিকা চলে যাওয়ার কারণ জানালেন মারুফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৪৯ বার পঠিত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক কাজী মারুফকে এখন আর পর্দায় দেখা যায় না। পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করার জন্যই সিনেমায় অনুপস্থিত এই অভিনেতা। এদিকে তার এই অনুপস্থিতি নিয়ে জানার আগ্রহের শেষ নেই ভক্ত-অনুরাগীদের।

সোমবার (১৪ মার্চ) ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে নিজের চ্যানেল ‘ফিল্ম ফ্যাক্টরি ইন নিউইয়র্ক’ থেকে লাইভে আসেন কাজী মারুফ। সেখানেই শুভাকাঙ্ক্ষীরা একের পর এক প্রশ্ন করতে থাকেন তাকে। আর দীর্ঘ ৩৮ মিনিটের লাইভে এসব প্রশ্নের উত্তরও দিয়েছেন ‘ইতিহাস’ সিনেমা খ্যাত নায়ক।

লাইভে অভিনেতার কাছে এক ভক্ত তার সিনেমা ছেড়ে আমেরিকা চলে যাওয়ার কারণ জানতে চান। সেখানে দুটি কারণ উল্লেখ করেন নায়ক। তিনি বলেন, বিয়ে করেছি। সন্তান আছে। এখানেই (আমেরিকা) সন্তানের জন্ম হয়েছে। বাচ্চা একদম ছোট। একবার হাসপাতালে নেয়া হলো। তাকে স্যালাইন দেয়া হলো। দৃশ্যটি দেখতে পারছিলাম না আমি। খুব কষ্ট হচ্ছিল। সেদিনই স্ত্রীকে বলেছিলাম, চলো, এ সপ্তাহেই চলে যাব। তারপর আমেরিকায় চলে আসা।

দ্বিতীয়ত, বাংলাদেশে তখন সিনেমা হচ্ছিল না। বাংলাদেশে থাকলে কিছু করে খেতে হবে। তখন বাংলাদেশি সিনেমা বানানো ব্যবসায় ক্ষতি ছিল। তখন আব্বা (কাজী হায়াৎ) বলেছিল, ছিন্নমূল সিনেমা মুক্তির তারিখ নেয়ার প্রয়োজন হয়। মুক্তির তারিখটা আমরা তিন মাস আগে নিয়েছিলাম। ১৪ ফেব্রুয়ারিকে লক্ষ্য করে তারিখ নিয়েছিলাম আমরা।

মারুফ বলেন, তারিখ নেয়ার পর সিনেমাটি যে তারিখে মুক্তি পাওয়ার কথা ছিল তা একজন বড় নির্মাতা প্রতিষ্ঠান আসতে দেয়নি। প্রতিষ্ঠানটি আমাদের বলেছিল, সিনেমাটি মুক্তি দিবেন কীভাবে, আমরা যদি করতে না দেই। তো, আমার আব্বাকে তারা এ কথা বলে। আব্বা এসে বলে, আমার আর বয়স নেই যে আমি যুদ্ধ করব। আর আমিও চাই না তুমি যুদ্ধ করো এদের সঙ্গে। আমেরিকা চলে যাও তুমি। আর এ কারণে আমেরিকায় চলে আসা আমার।

এই অভিনেতা বলেন, মন খারাপ লাগে। আব্বা-আম্মা ওখানে (বাংলাদেশে)। যাদের চিনি, যাদের ছোট থেকে দেখেছি সবাই ওখানে। এখানে কাউকে চিনি না। এখানকার ভাষাও আমার না। তাদের ভাষা আমি বুঝি কিন্তু আমার ভাষা তারা বুঝে না।

প্রসঙ্গত, ২০০২ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘ইতিহাস’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন কাজী মারুফ। প্রথম সিনেমা দিয়ে বাজিমাত করেন তিনি। সাফল্যের ঝুলিতে তুলে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা উপহার দেন এই নায়ক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102