ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪ বার পঠিত

সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা আরও ৫৪ লাখ করোনাভাইরাসের টিকা ঢাকায় পৌঁছেছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) টিকার চালান নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করে জানান, টিকা নিয়ে ফ্লাইট শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছায়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে আসা টিকাগুলো গ্রহণ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. ছামসুল হক।

এর আগে শুক্রবার রাতে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ারং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুকে জানান, সিনোফার্মের চুক্তির ৫৪ লাখ টিকা দেশে আসছে।

উল্লেখ্য, গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবশেষ ১৩ আগস্ট সিনোফার্ম থেকে আরও ১০ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন। অর্থাৎ বাংলাদেশকে ২১ লাখ সিনোফার্মের টিকা উপহার দেয় চীন।

এছাড়া কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা ৭০ লাখ ডোজ টিকার সঙ্গে ৩০ আগস্ট ঢাকায় এসেছে আরও ৫৬ লাখ ডোজ সিনোফার্মের টিকা। আজকের চালান বাদে এখন পর্যন্ত চীন থেকে সিনোফার্মের ১ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102