ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

সিরাজগঞ্জের তাড়াশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দিঘী সগুনা গ্রামে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুড়া বিনোদের ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল বলেন, দিঘী সগুনা গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফসার ও সাধারণ সম্পাদক ইদ্রিস গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে রোববার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ৩০ জন আহত হয়েছেন।

তিনি বলেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বগুড়া ও সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বলেন, খবর পেয়ে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে কি নিয়ে সংঘর্ষ সে বিষয়টির বিস্তারিত এখনও জানা যায়নি। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102