ads
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৬ বার পঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ির গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ফারুক আহমেদ (৩১) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৯ অক্টোবর) সকালে উল্লাপাড়া পৌর এলাকার বারোইয়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক আহমেদ ওই মহল্লার রোস্তম আলীর ছেলে।
উল্লাপাড়া ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর সরোয়ার হোসেন জানান, আজ সকালে নিজ ঘরের পেছনে গাছের ডাল কাটছিলেন ফারুক আহমেদ। এ সময় অসাবধনতাবশত ওই গাছটির পাশ দিয়ে টানানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আটকে যান তিনি। ৯৯৯ ফোন পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102