ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবক কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৩ বার পঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের মামলায় মুকুল হোসেন নামের এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতের হাজির করলে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত মুকুল হোসেন উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের লাহিড়ী মোহনপুর গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, প্রতিবেশী এক গৃহবধূকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন অভিযুক্ত মুকুল হোসেন। গত ১০ নভেম্বর রাতে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা মুকুল হোসেন তাঁকে পেছন থেকে মুখ চেপে ধরে তাঁর ঘরে নিয়ে যান। এক পর্যায়ে ভয়ভীতি দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন।

পরে ভিকটিম নারী বাদী হয়ে উল্লাপাড়া থানায় ধর্ষণ মামলা করেন। গতকাল শুক্রবার রাতভর অভিযান চালিয়ে আজ ভোরে আসামি মুকুলকে লাহিড়ী মোহনপুর হাইস্কুলের পাশ থেকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে মুকুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, আসামিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102