ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে সাহিদা বেগম নামে (২০) এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সাহিদার চাচা রজব আলী জানান, এক বছর দুই মাস আগে রায়গঞ্জ উপজেলার ভাতারিয়া গ্রামের আকবর আলীর ছেলে মোতালেবের সাথে বিয়ে হয় সাহিদার। বিভিন্ন সময় অকারণে সাহিদাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে মোতালেব। সিগারেটের আগুন দিয়ে পোড়ানোরও চিহ্ন আছে সাহিদার হাতের বিভিন্ন জায়গায়।

প্রায় মাস খানেক আগে এসব বিষয় নিয়ে উভয়পক্ষ একটি সালিশি বৈঠক করে সব মীমাংসা করে। সবশেষ শনিবার রাতে কোনো এক সময় সাহিদাকে হত্যা করে তার স্বামী মোতালেব। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102