ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৩ বার পঠিত

জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে সিরাজগঞ্জের সলঙ্গায় চাচার হামলায় ভাতিজা মিজবাহার রহমান (৪০) নিহত হয়েছেন। তিনি সলঙ্গা থানার নলকা ইউনিয়নের ফরিদপুর পূর্ব উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে থানার ফরিদপুর পূর্ব উত্তরপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। সন্ধ্যায় মিজবাহার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফরিদপুর পূর্ব উত্তরপাড়া গ্রামের চাচা আব্দুল হক মাস্টারের সঙ্গে ভাতিজা মিজবাহারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে মিজবাহার ঘুড়কা বাজারে যাওয়ার পথে চাচা আব্দুল হকের অনুসারীরা তার উপরে হামলা চালায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মিজবাহার মারা যান।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ঘটনা শুনেছি। লাশ ময়নাতদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102