ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ধান কাটার ৫ শ্রমিক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৪০ বার পঠিত

সিরাজগঞ্জে পাথরবাহী ট্রাকচাপায় লেগুনায় থাকা পাঁচ ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচ শ্রমিক।
বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের রায়গঞ্জের সলঙ্গার রামারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের বাগাতিপাড়া উপজেলার ছোটপাকা গ্রামের মনির হোসেন ও মকুল হোসেন, বাসাবাড়িয়া গ্রামের আব্দুল হালিম ও মকবুল হোসেন এবং গুরুদাসপুর উপজেলার জুমাইগর গ্রামের হায়দার আলী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শেষ রাতের দিকে ঢাকাগামী একটি ট্রাকচাপায় লেগুনার চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরো কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি লুৎফর রহমান আরো বলেন, আহতদের সিরাজগঞ্জ ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রাজশাহীতে আরো একজনের মৃত্যু হয়।

ওসি বলেন, দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক পালিয়েছে। পরে ট্রাক ও দুর্ঘটনায় কবলিত লেগুনাকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এদিকে, সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন। তারা সবাই ধান কাটার শ্রমিক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102