ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে ট্রাক-ভ্যানের সংঘর্ষে দুই সেনাসদস্য নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩২ বার পঠিত

সিরাজগঞ্জে সেনা পরিবহনের একটি ভ্যান ও ট্রাকের মুখোমুখি দুই সেনা সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে একজন কর্পোরাল ও একজন সাধারণ সৈনিক বলে জানিয়েছেন বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনীর একটি টহলভ্যান হাটিকুমরুল এলাকা থেকে ফেরার পথে সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কর্পোরাল মেহেদী হাসান ও সৈনিক দীপংকর। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনীর একটি টহলভ্যান হাটিকুমরুল এলাকা থেকে ফেরার পথে সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে তাদের কামারখন্দ ফায়ার সার্ভিসের একটি অ্যাম্ব্যুলেন্স সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার পরে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক ফয়সাল আহমেদ বলেন, দুর্ঘটনায় মোট সাতজন সেনা সদস্যকে এখানে আনা হয়েছিল। এর মধ্যে দুজন মারা গেছেন ও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে চিকিৎসাধীন তিনজন শঙ্কামুক্ত আছেন বলেও জানান ওই চিকিৎসক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102