তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানি মামলা হয়েছে।
আজ সোমবার (১৩ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাচ্চু।
বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে অশালীন বক্তব্যের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
এদিকে একই অভিযোগে বরিশালের সাইবার ট্রাইবুনালে অভিযোগ দায়ের করেছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তবে রাজশাহীতে মুরাদ হাসানের নামে মামলার আবেদন খারিজ করেন আদালত।
অন্যদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। -channel24bd