ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে পরিত্যক্ত স্থান থেকে ৪২০ কেজি সরকারি চাল উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৪১ বার পঠিত

সিরাজগঞ্জে পরিত্যক্ত স্থান থেকে মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির জন্য বরাদ্দের ৪২০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের কৈজুরি ঠুটিয়া কলেজের সামনের পরিত্যক্ত স্থান থেকে এসব চাল উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলা প্রশাসনের নির্দেশে গ্রামপুলিশ পাঠিয়ে চালগুলো উদ্ধার করা হয়। সরকারি বরাদ্দের এসব চাল ৩০ কেজি ওজনের ১৪টি চালের বস্তা পরিবর্তন করে ৬০ কেজি ওজনের সাতটি বস্তায় ভরা ছিল।

স্থানীয়রা জানান, কলেজের সামনের পরিত্যক্ত স্থানে চালের বস্তাগুলো পড়ে থাকতে দেখা যায়। পরে উপজেলা প্রশাসনকে জানালে চালগুলো উদ্ধার করে হেফাজতে রাখেন ইউপি চেয়ারম্যান।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, চালগুলো ভিডব্লিউবি নাকি ন্যায্যমূল্যের তা সঠিকভাবে এখনো জানা যায়নি। বিষয়টি উপজেলা খাদ্য কর্মকর্তাকে তদন্ত করে দেখতে বলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102