ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে পারিবারিক কলহে নববধূকে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৫ বার পঠিত

সিরাজগঞ্জে পারিবারিক কলহে সাথী খাতুন (১৫) নামে এক নববধূকে হত্যার অভিযোগ উঠেছে। সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত স্বামী ও শ্বশুর-শাশুড়িকে আটক করেছে। অন্যদিকে, একমাত্র মেয়ের হত্যাকারিদের ফাঁসির দাবি জানিয়েছেন মেয়ের বাবা-মা ও স্বজনরা।

সাথী খাতুনের বাবা সাগর মুন্সী জানান, পরিবারের অজান্তে মেয়ে সাথী খাতুন একই গ্রামের নিকটাত্মীয় আরিফুল ইসলামের ছেলে আতিকুর রহমান আতিকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের ফলে মেয়ে ৬ মাসের গর্ভবর্তী হয়ে পড়ে। পরে গর্ভবতীর বিষয়টি জানাজানিতে বৈঠক বসলে আতিক সম্পর্কের বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে মুরুব্বীদের সহায়তায় গত মাসের ১৩ তারিখ ৪ লাখ টাকা কাবিনে দু’জনের বিয়ে হয়। কিন্তু আতিক ও তার পরিবার বিয়ে মেনে না নেয়ার কারনে চলতি ১৯ জুলাই রাতে সাথীকে হত্যা করে আত্মহত্যা করেছে আমাদেরকে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে আত্মহত্যার বিষয়টি মেনে নিতে না পারায় পুলিশকে অবহিত করি।

সদর থানার উপ-পরিদর্শক মো.আবু জাফর জানান, দাফনের পূর্বে লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। সন্দেহজনকভাবে স্বামী আতিকসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে আদালতে প্রধান আসামি স্বামী আতিকুর রহমান আতিক হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102