ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে ফেন্সিডিল-গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮ বার পঠিত

সিরাজগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ।

আজ শনিবার (২৭শে ফেব্রুয়ারি) দুপরে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সিগ্ধ আক্তার এতথ্য নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার যতিন্দ্রনারায়ন গ্রামের মৃত মজসের আলী ছেলে আব্দুস সালাম (৪২) ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্থলবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), সিরাজগঞ্জ পৌর এলাকার ব্যাপারী পাড়া মহল্লার আব্দুল ব্যাপারীর ছেলে মানিক হোসেন (৪২) ও তার স্ত্রী লিপি খাতুন (৩৫)।

অতিরিক্ত পুলিশ সুপার সিগ্ধ আক্তার জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ঘোড়াচরায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ।

এসময় মাদক ব্যবসায়ী আব্দুস সালাম ও জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা, ১টি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অপর দিকে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ব্যাপারী পাড়া মহল্লার আব্দুল ব্যাপারীর ছেলে মানিক হোসেনের বাড়ী অভিযান চালায় পুলিশ।

এসময় তার গোয়াল ঘরে তল্লাশি চালিয়ে ৪৯ বোতল ফেন্সিডিলসহ মানিক ও স্ত্রী লিপিকে আটক করা হয়। এঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102