ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৯ জনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে বাবা, ছেলে ও ভাইসহ ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেল উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামে জমিতে ধানের চারা রোপণ করছিল একদল কৃষক। হঠাৎ বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু হয়। পরে বজ্রপাতে ঘটনাস্থলে ৭ জন নিহত হয়। আহত হয় অন্তত ৭ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়া হলে আরও ২ জন মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন- শিবপুর গ্রামের আফছার আলী , ভাই শমসের আলী , শমসের আলীর ছেলে শাহিন মিয়া, মোকা মিয়া, মোন্নাফ আলী, মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস ও শাহ আলম। আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন জানান, নিহত প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এরই মধ্যে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102