ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯৮ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে হাবিব সেখ (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পোরজনা ইউনিয়নের চরকাদাই গ্রামের ফসলি মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত হাবিব ওই গ্রামের লিয়াকত ব্যাপারির ছেলে।

পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন (বাবু) দুপুরে এ তথ্য নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ওই কৃষক তার বোরো ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছিল। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান বলেন, সকালে বজ্রপাতে এক কৃষক মারা গেছে বলে জেনেছি। ওই কৃষক পরিবারের খোঁজ নিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102