ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২৭ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল ও বিকেলে উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

মৃতরা হলেন- শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের নেফাজ সরকারের ছেলে নজরুল ইসলাম (৪৮) ও উল্লাপাড়া উপজেলার কয়ড়া গ্রামের আলীর ছেলে আতিক হাসান (৩২)।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা জানান, দুপুরে জমি থেকে খড় আনতে যান নজরুল ইসলাম। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

অপরদিকে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, বিকেলে নিজের জমিতে কৃষিকাজ করছিলেন আতিক হাসান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102