ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে বাতিল হলো মামুনুল হকের ওয়াজ মাহফিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৫১ বার পঠিত

স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আপত্তির কারণে সিরাজগঞ্জে বাতিল করা হয়েছে খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের ওয়াজ মাহফিল।
আগামী ১৭ ডিসেম্বর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জামতৈল দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদরাসায় ওয়াজ মাহফিলে বক্তব‌্য দেয়ার কথা ছিল মামুনুল হকের।

আয়োজক মাদরাসার শিক্ষাসচিব মোহাম্মদ জাকারিয়া বলেন, ‌’মামুনুল হক সাহেবের ওয়াজ মাহফিলটি বাতিল হয়ে গেছে। উনি সিরাজগঞ্জে আসছেন না।’

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল বলেন, ‘সিরাজগঞ্জের সন্তান হিসেবে আমি মনে করেছি, আমাদের জেলায় মামুনুল হকের মতো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তির মাহফিল হতে পারে না। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর আমরা সিরাজগঞ্জ জেলা ও বেলকুচি উপজেলা কমিটিকে মামুনুল হকের বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার পরামর্শ দেই। আগামী শনিবার আমাদের মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি হওয়ার কথা ছিল। এরই মধ্যে আজ ওয়াজ মাহফিলের আয়োজকরা মামুনুল হককে মাহফিলে আসার জন্য নিষেধ করে দিয়েছেন।’

সিরাজগঞ্জ জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল বলেন, ‘আমরা আয়োজক কমিটির সঙ্গে কথা বলেছি। যে ব্যক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দিতে চান তাঁকে সিরাজগঞ্জে মাহফিল করতে দেওয়া হবে না বলে আয়োজকদের জানিয়েছি। তাঁরা পরিস্থিতি বুঝে তাঁদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।’

বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ বলেন, ‘আমরা সকালে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মাদ্রাসা কমিটির সঙ্গে বসেছিলাম। মামুনুল হকের বিরুদ্ধে আমাদের তীব্র আপত্তির কথা তাঁদেরকে জানিয়েছি। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমাদের সামনেই মামুনুল হককে কল দিয়ে মাহফিলে আসতে নিষেধ করেছেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102