ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৯ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বাঘাবাড়ী বিন্নাদারি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পার্শ্ববর্তী পাবনার বেড়া উপজেলার চরনাকালিয়া গ্রামের আবু শ্যামা প্রামাণিকের ছেলে আলামিন হোসেন (৪২) ও নাকালিয়া গ্রামের রফিক প্রামাণিকের ছেলে মোস্তফা (৪৫)।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মঞ্জুরুল হক ঢাকা পোস্টকে জানান, সকালে বাঘাবাড়ী বিন্নাদারি নামক স্থানে শাহজাদপুর থেকে বেড়াগামী মোটরসাইকেলকে একটি বাস ধাক্কা দিয়ে চলে যায়।

এ সময় মোটরসাইকেলের আরোহী আলামিন হোসেন ঘটনাস্থলেই মারা যান। আরেক আরোহী মোস্তফাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান বলে জানান তিনি।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জু আহমেদ জানান, ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আমরা মৃতদেহ দুটি পাবনা মাধপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102