সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমেনা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরের দিকে উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ গ্রামে এ ঘটনা ঘটে।
আমেনা ওই গ্রামের আব্দুল মালেক মণ্ডলের স্ত্রী।
সগুনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুজন আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুরে গোয়াল ঘর পরিষ্কার করছিলেন আমেনা। এ সময় ঘরটিতে ঝুলন্তভাবে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।