ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে বিরল প্রজাতির শকুন উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

সিরাজগঞ্জে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ডিসেম্বর) বিকেলে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বিশ্বাস বাড়ি উত্তর পাড়া থেকে শকুনটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, বেলকুচির উত্তর পাড়ার কাঁচা রাস্তায় মঙ্গলবার বিকেল ৩টার দিকে শকুনটিকে হাঁটতে দেখেন স্থানীয় দোকানদার মনিরুল। শকুনটি উড়তে না পারায় পরে মনিরুল শকুনটিকে ধরে বেঁধে রাখে। পরে বিষয়টা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ. এস. এম. জহির উদ্দিন আকন ও রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরকে মোবাইলে জানানো হয়।

স্থানীয় পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউসের সভাপতি মামুন বিশ্বাস বলেন, খবর পেয়ে বিকেল ৪টার দিকে আমি ও আমার সহকর্মী সাইদুর রহমান শকুনটিকে উদ্ধার করে আমাদের হেফাজতে নিয়ে আসি। উদ্ধার করার সময় স্থানীয় লোকজন টাকার দাবী করেন। তখন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান শকুনটি উদ্ধারের সার্বিক সহযোগিতা করেন।

তিনি আরও বলেন, শকুনের এই প্রজাতিটির নাম হিমালয়ী গৃধিনী। এরা বিরল প্রজাতির শকুন। এটি ঘুরতে এসে অসুস্থ হয়ে পড়েছিল। এ সুযোগে স্থানীয় যুবক পাখিটিকে আটক করে। শকুনটি উদ্ধারের পর খাবার দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে আগামী শনিবার রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তাদের কাছে শকুনটি হস্তান্তর করা হবে।

উল্লেখ্য এর আগে সিরাজগঞ্জ থেকে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজ চরধুবিল থেকে আরেকটি হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার করে। ১৬ ডিসেম্বর হিমালয়ী গৃধিনী শকুনটি দিনাজপুর শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রে হস্তান্তর করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102