ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে ভারত থেকে পালিয়ে আসা ৩ রোহিঙ্গা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৪৪ বার পঠিত

ভারত থেকে পালিয়ে আসার তিন রোহিঙ্গাকে সিরাজগঞ্জে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২। বুধবার (২৪ মার্চ) দুপুরে র‌্যাবের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- মিয়ানমারের সিত্তে (আকিয়াব) জেলার বুসিডং থানার ইয়াংছাং (সিদ্ধিপানপাড়া) এলাকার সিকান্দরের ছেলে বেলাল (৪৮), তার স্ত্রী মোছা. ইয়াসমিন (২৬) ও মংডু থানার বুসিডং রাইমাসিল এলাকার আলমগীরের ছেলে মো. রিয়াজ (১৮)। তাদের সঙ্গে ৩ বছর ও ২১ মাস বয়সী দুই শিশু রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৩ মার্চ) রাতে সলঙ্গা থানাধীন ঘুড়কা বেলতলা বাজার এলাকায় র‌্যাব-১২-এর একটি দল টহলরত অবস্থায় তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। এ সময় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করেন, তারা অবৈধভাবে ভারতীয় রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাদের আটক করা হয়। এ ছাড়াও তাদের কাছ থেকে ৪টি মোবাইল জব্দ করা হয়। আটক আসামিদের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102