ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসটি খাদে, নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৩৭ বার পঠিত

উল্টো লেনে ঢুকে রাস্তার বিপরীত পাশে থাকা যাত্রীবাহী ভ্যানকে চাপা দিয়েছে একটি বাস। এতে বাবু নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো দুই যাত্রী।
মঙ্গলবার দুপুরের দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার বড়হর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আহতদের পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার পরিদর্শক লুৎফর রহমান জানান, যাত্রীবাহী একটি বাস পাবনা যাচ্ছিল। পথে বোয়ালিয়া বাজার এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো লেনে বাসটি চালাতে থাকেন। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ভ্যানকে চাপা দিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবু নামে এক ভ্যানযাত্রী নিহত হন। এ সময় আহত হন আরো দুই ভ্যানযাত্রী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসটি উদ্ধার করা হলেও দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102