ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে স্বামীকে কুপিয়ে হত্যা করল স্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় পারিবারিক কলহের জের ধরে শামীম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী শিরিন খাতুনের (৩৫) বিরুদ্ধে। ঘটনার পর থেকে শিরিন পলাতক রয়েছেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে ওই এলাকার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শামীম ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকারিয়া হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। নিহত শামীমের মরদেহ বাড়িতে পড়ে আছে। তবে তার স্ত্রী শিরিন পালিয়ে গেছে। নিহতের মাথায় ধারালো বটির আঘাত রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে হত্যার ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102