ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে হত্যা মামলায় সাবেক মন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামী লীগকর্মী আবদুল জলিল হত্যা মামলার প্রধান আসামি সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের ভাতিজা নান্নু বিশ্বাসকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে বেলকুচি পৌর এলাকার মেঘুল্লা মহল্লায় নিজ বাড়ি থেকে নান্নু বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এছাড়া মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

উল্লেখ্য, গত ২৪ মার্চ এনায়েতপুর থানার সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন চলাকালে বর্তমান সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় আওয়ামী লীগকর্মী আব্দুল জলিলকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদী হয়ে নান্নু বিশ্বাসকে প্রধান আসামি করে ৭২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলাটি করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102