ads
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে ৪ দোকানে আগুন, ৩৫ লাখ টাকার ক্ষতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত

সিরাজগঞ্জের সলঙ্গার সাহেবগঞ্জ বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে চার দোকান। শনিবার রাত ১০টার দিকে সাহেবগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় ৩৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্ত দোকানিরা ও স্থানীয়রা জানান, সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজারের আব্দুল জলিলের ভেটেরেনারি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করছেন। পরে আগুনের লেলিহান শিখা পাশের সোনার দোকান, ওষুধের দোকান ও কিটনাশকের দোকান পর্যন্ত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আশিকুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। রক্ষা পেয়েছে বাজারের অন্তত অর্ধ শতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান।

সলঙ্গা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘণ্টাব্যাপী পর আগুন নিয়ন্ত্রণে আনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102