ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২৬ বার পঠিত

সিরাজগঞ্জে মাহমুদা খাতুন নামে ৭ বছরে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে পুকুরের পানিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৫ জুলাই) সকালে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল মহিষাহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু মাহমুদা ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

শিশুটির ভাই কবিরুল ইসলাম ও মামা ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল তিনটা থেকে মাহমুদা নিখোঁজ ছিল। পুরো গ্রাম তন্ন তন্ন করে তাকে খুঁজেও পাওয়া যায়নি। শুক্রবার সকালে পুকুরের মধ্যে হাঁটু পানিতে তার মরদেহ দেখতে পেয়ে আমরা উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যাই। খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

তারা আরও বলেন, নিহত মাহমুদার দুটি হাতই ভাঙা, নাক দিয়ে রক্ত আসছে। তাকে কেউ ধর্ষণের পর হত্যা করেছে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এরই মধ্যে জানতে পেরেছি নিহতের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। পরে হাসপাতালে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। সুরুতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, শিশুটির নাক দিয়ে রক্ত আসছে। তবে ধর্ষণের আলামত রয়েছে কিনা সেটা পরে জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102