ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজদিখানে ইটভাটা দখল নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮ বার পঠিত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার ও ইটভাটা দখল নিয়ে সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোল্লাকান্দিতে দফায় দফায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।

এতে টেঁটাবিদ্ধ হন রিফা আক্তার, রাকিব মুন্সি, শহিদ বাউল, মিশু মোল্লা, জাকারিয়া, শাহ আলী, এলাহী মুন্সি, জামিলা, সাব্বির, মিঠুন বাউল। বাকিদের নাম পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে নুর বাউল গ্রুপ ও নাসির মেম্বার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, বালুচর বাজার ও ইটভাটা দখলকে কেন্দ্র করে বিরোধ চলছে। সম্প্রতি পুলিশ উভয়পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসা করে দেয়। তবে পূর্ব বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল আবারও দেশীয় অস্ত্র, টেঁটা নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ।

এ সময় বেশকয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এ সময় টেঁটাবৃদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুক্তার হোসেনসহ তিনজন পুলিশ সদস্য।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নুরু বাউলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। একাধিকবার কল দেওয়া হলেও ফোন ধরেননি নাসির মোল্লা।

জেলার সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত জানান, ঘটনাস্থল থেকে ১০০ টেঁটা জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102