ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরিজ জয়ের প্রত্যয়ে দুপুরে নামছে টাইগাররা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৪১ বার পঠিত

প্রথম ওয়ানডেতে জুনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। তবে লিটন-আফিফদের সঙ্গে সিনিয়রদের দায়িত্ব নেওয়ার তাগিদ দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলে নিশ্চিত হবে বাংলাদেশের সিরিজ। সঙ্গে ওয়ানডে সুপার লিগে পয়েন্ট বাড়বে টাইগারদের।

প্রথম ম্যাচে জয় পাওয়ায়, একাদশে কোনো পরিবর্তন আসবে না বলেই ইঙ্গিত দিয়েছেন টাইগার দলপতি। এখনো ম্যাচ খেলার জন্য ফিট হননি পেসার মোস্তাফিজুর রহমান। চোটের কারণে এই ম্যাচেও হয়তো খেলা হবে না ‘কাটার মাস্টার’ এর।

অন্যদিকে, ঘরের মাঠে সিরিজ বাঁচাতে মরিয়া জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের একাদশে আসতে পারে পরিবর্তন। এই ম্যাচের মাধ্যমে দীর্ঘদিন পর মাঠে নামা হতে পারে অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজার। সিরিজ বাঁচাতে এ ম্যাচে তাদের জয়ের বিকল্প নেই। ছন্দে ফিরতে মরিয়া দলটি অবশ্য একাধিক পরিবর্তনও আনতে পারে একাদশে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102