ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৪৬ বার পঠিত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

রোববার (২০ মার্চ) জোহান্নেসবার্গের ওয়ান্ডারার্সে ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় গড়াবে।

বাংলাদেশ এ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে। তবে দ.আফ্রিকা তাদের আগের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে। এইডেন মার্করাম, মার্কো ইয়ানসেন ও আন্ডিলে ফেলুকায়ো বাদ পড়েছেন। তাদের পরিবর্তে এসেছে কুইন্টন ডি কক, ওয়েন পারনেল ও তাবরাইজ শামসি।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জিতে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ। আজ জিতলেই প্রোটিয়াদের মাটিতে প্রথমবার সিরিজ জেতার ইতিহাস গড়বে টাইগাররা।

দক্ষিণ আফ্রিকা একাদশ: ইয়ানেমান মালান, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইন, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, কেশব মাহারাজ, লুঙ্গি এনগিডি, তাবরাইজ শামসি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102