ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরিজ হারের পর যা বললেন মাহমুদউল্লাহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৪৬ বার পঠিত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচের আগে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের চোখ ছিল ১৬০ রানে। ম্যাচে কাঙ্ক্ষিত সেই স্কোরের দেখা পায় দল। কিন্তু জয়ের জন্য যথেষ্ট হয়নি তা। ম্যাচের পর পর বাংলাদেশ অধিনায়ক বললেন, প্রয়োজন ছিল আরও ১০টি রান। পাশাপাশি তিনি আফসোস করলেন নিকোলাস পুরানকে ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে তোলে ১৬৩ রান। ওপেনিংয়ে ৪৯ রানের ইনিংস খেলেন লিটন দাস, চারে নেমে আফিফ হোসেন করেন ফিফটি। এরপর বোলিংয়ে ৪৩ রানে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ৭ ওভার শেষে ক্যারিবিয়ানদের রান ছিল ৪৭। কিন্তু কাইল মেয়ার্স ও নিকোলাস পুরানের ৫১ বলে ৮৫ রানের জুটি তাদেরকে এগিয়ে নেয় জয়ের দিকে। ৩৮ বলে ৫৫ রান করে আউট হন মেয়ার্স। ৩৯ বলে অপরাজিত ৭৪ করে দলকে জিতিয়ে ফেরেন পুরান।

ম্যাচ শেষে পারফরম্যান্স বিশ্লেষণে মাহমুদউল্লাহ তুলে ধরলেন, ব্যাটে-বলে কোথায় ঘাটতি ছিল তার দলের। তিনি বলেন, সম্ভবত ১০ রানের ঘাটতি ছিল আমাদের। ১৭০ রানের বেশি করতে পারলে ভালো হতো। লিটন ভালো ব্যাট করেছে, আফিফ দুর্দান্ত ব্যাট করেছে। বোলিংয়েও শুরুতে আমরা ভালো করেছি। তবে ওদের দুই ব্যাটসম্যান সত্যিই ভালো খেলেছে।
তিনি আরও বলেন, বেশ কিছু ইতিবাচক দিক আছে। ব্যাটিংয়ের দিক থেকে বললে, আমাদের ব্যাটিং পরিকল্পনা বেশ পরিষ্কার ছিল এবং দুই ওপেনার ভালো শুরু করেছে। বোলিংয়ে আমাদের খুঁজে বের করতে হবে, প্রয়োজনের সময় কীভাবে উইকেট নিতে পারি এবং সুযোগগুলো নিতে পারি।

পুরানকে আউট করে মেয়ার্সের সঙ্গে জুটি ভাঙার দুইটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। পুরানের ১৭ রানে মোসাদ্দেক হোসেনের বলে স্টাম্পিং করতে পারেননি নুরুল হাসান সোহান। ২৮ রানে নিজের বলে ফিল্ডিং করে রান আউটের সুযোগ কাজে লাগাতে পারেননি শরিফুল ইসলাম। সোহানের সুযোগটি অবশ্য ছিল বেশ কঠিন, তবে শরিফুলেরটি ছিল অনেক সহজ। দ্রুত রান নেওয়ার চেষ্টায় পুরান চলে এসেছিলেন মাঝ উইকেটে। অনেক সময় ছিল শরিফুলের, কিন্তু সরাসরি থ্রোয়ে স্টাম্পে লাগাতে পারেননি তিনি। বল ধরে লাগানোর জন্য স্টাম্পের পেছনে ছিল না কোনো ফিল্ডার।

সেই সুযোগ হারানোর আক্ষেপ করে ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যানকে কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, সুযোগ এসেছিল আমাদের জন্য। রান আউটের ওই সুযোগটি গুরুত্বপূর্ণ ছিল। তবে এটাও বলতে হবে, কাইল মেয়ার্স ও নিকোলাস পুরান দারুণ ব্যাটিং করেছে এবং ওদের জুটিই ম্যাচটি আমাদের কাছ থেকে বের করে নিয়ে গেছে। শুরুতে আমাদের বোলাররা ভালো করেছে, পাওয়ার প্লেতে তিনটি উইকেট নিয়েছে। ওদের জুটিই ম্যাচ বের করে নিয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102